আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেনঃ
“হে সেই সব লোকেরা যারা ঈমান এনেছ, তোমাদের ধন-সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। যারা এরূপ করবে, তারাই ক্ষতিগ্রস্ত হতে থাকবে।
আমি তোমাদেরকে যে রিযিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো।
সে সময় সে বলবেঃ হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলেনা কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম।অথচ যখন কারো কাজের অবকাশ পূর্ণ হয়ে যাওয়ার সময় এসে যায় তখন আল্লাহ তাকে আর কোন অবকাশ মোটেই দেন না।
তোমরা যা কিছু করো, সে বিষয়ে আল্লাহ পুরোপুরি অবহিত।”
— [সূরা মুনাফিকুনঃ আয়াত ৯-১১]
